টাঙ্গাইল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘তালগাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে। তাই কোমলমতি শিক্ষার্থীদের জীবন সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালগাছ রোপণের উদ্যােগ নিয়েছি।’
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
টুকু আরো বলেন, ‘টাঙ্গাইল জেলার প্রতিটি স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।
এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

