• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৯:৫১
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৯:৫১

রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় তাকে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে তিনি এ তথ্য জানান।