• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা হয়ত একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পাশে: তাসনুভা জাবিন

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৪:৫৭
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৪:৫৭

96852120

আমরা হয়ত একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পাশে: তাসনুভা জাবিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল। জুলাই গণঅভ্যুত্থানের মূল শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই চুক্তিতে স্বাক্ষর করেনি। তারা অনুষ্ঠানেও যায়নি।

কেন এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন।

তিনি বলেছেন, আমরা টেবিলের এই পাশে, যে পাশে জনগণ, যে পাশে গণঅভিপ্রায়। আমরা হয়ত একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পাশে।

তাসনুভা জাবিন বলেন, ৫ আগস্ট ছাত্রদের বাইরে রেখে সবার সেনাবাহিনীতে যাওয়া, বিপ্লবী সরকার না করা, রাষ্ট্রপতিকে না সরানো, স্থানীয় সরকার নির্বাচন আগে না করা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি নিষিদ্ধে, আয়নাঘরসহ গুম খুনে জড়িত সেনাসদস্যদের বিরুদ্ধে দায়সারা অজুহাত

সব ব‍্যর্থতা ছাত্র উপদেষ্টাদের দেওয়া, সামরিক বেসামরিক আমলা, স্থানীয় প্রশাসন, আদালত, গণমাধ্যম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবখানে পুরোনো বন্দোবস্তের শক্ত খুঁটি, ছাত্রনেতাদের ব‍্যক্তিগত বক্তব্য, ফেসবুক পোস্ট, খাওয়া দাওয়াকে ফৌজদারি অপরাধের মতো ম‍্যাগনিফাই করে দেখানো, সাথে সাথে ব‍্যবস্থা নেয়ার পরও সমন্বয়কদের বিরুদ্ধে নানান অভিযোগকে জাতীয় পর্যায়ে ট্রেন্ডিং রাখা, নতুন দলের কেউ পদত‍্যাগপত্র জমা দিলেও সেটাকে দল শেষ বলে অনলাইনে এক্টিভিজম, কারো বি টিম তো কারো সি টিম তো কারো ডি টিম বানানোর রসায়ন আর পতিত ফ‍্যাসিস্টদের সব আক্রোশ তো আছেই ছাত্রদের উপর, নতুনদের উপর। এরপরও এনসিপি আজকে কোন গোপন সমীকরণে নাই। নিজেদের রাজনীতি, নীতিগত অবস্থান বুঝাতে কোন শর্টকাটের আশ্রয় নেয় নাই। একদম স্বচ্ছ সব।

আমরা টেবিলের এই পাশে, যে পাশে জনগণ, যে পাশে গণঅভিপ্রায়। আমরা হয়ত একা, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পাশে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com