• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাস

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ২:৪২
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ২:৪২

বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আশ্বাস দেন তিনি। বৈঠকে অংশগ্রহণকারী শিক্ষক নেতারা এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

বৈঠক শেষে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী জানান, মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।

দেলোয়ার আজীজী আরও জানান, বৈঠকে শিক্ষকদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় যে আপাতত ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা হলে অন্য দাবিগুলো পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে। এছাড়া বিএনপি মহাসচিব অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

তিনি বলেন, “মির্জা ফখরুল শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন। এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।”