• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

সালমান শাহের মৃত্যু: স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ২:১৬
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ২:১৬

সালমান শাহের মৃত্যু: স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় আসামি করা হয়েছে শাহরিয়ার চৌধুরীর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিনেতার মৃত্যুর দিন লাশের বুকের বাম পাশে কালো দাগ ছিল, মল ও বীর্য বের হয়েছিল এবং ঘরে সিরিঞ্জ ও স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া গিয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা থাকলেও সিবিআইয়ের তদন্তে বড়সড় অসঙ্গতি পাওয়া গেছে। এসব প্রমাণের ভিত্তিতে আদালত অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করেন এবং রমনা থানার ওসিকে পুনরায় তদন্তের নির্দেশ দেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে তার চলচ্চিত্রজীবন শুরু করেন। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেন।