• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ১১:৩০
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ১১:৩০

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ দূতাবাস, ত্রিপলির তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ত্রিপলি থেকে স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশকারী ৩০৯ জন বাংলাদেশিকে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশের উদ্দেশে পাঠানো হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তাদের বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট। এর আগে, গত ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফিরেন। প্রত্যেকেই দেশে ফিরে তাদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন স্বজন এবং গণমাধ্যমের কাছে।

প্রত্যাবাসিত বাংলাদেশিরা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীকালে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।

উল্লেখ্য, একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে অবশিষ্ট আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের উদ্যোগে কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।