• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আ’লীগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে : হাসান সরকার

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৪:২৮
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৪:২৮

9633325 2

আ’লীগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে : হাসান সরকার

গাজীপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
গত ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান একেবারে তলানিতে নামিয়ে দিয়েছে। এসব প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যালয় এবং শিক্ষকদের দলীয় কর্মী হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর-৬ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করেছে, আর এখন ক্ষমতা হারিয়ে ইসকন দিয়ে গুম-খুন, অপহরণের পথ বেছে নিয়েছে।’

শনিবার (২৫ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।’

টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তফা আমির ফয়সাল শফি মাস্টারের সভাপতিত্বে ও শিক্ষক জিএম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা হাজী বাবর আলী, মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী এবং বিএনপি নেতা আব্দুস সাত্তার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com