• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধার মা

প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ২:০১
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ২:০১

জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধার মা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই যোদ্ধা শহীদ রনির মা সাহেনা বেওয়াকে নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে। এই মানবিক উদ্যোগটি বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় এবং তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার পঞ্চদাশ গ্রামে রনির মায়ের হাতে নিজ হাতে নতুন ঘরের চাবি তুলে দেন মীর শাহে আলম। চোখ ভরা অশ্রু আর কৃতজ্ঞতার কণ্ঠে রনির মা বলেন, “আমার ছেলেকে হারিয়েছি; কিন্তু আজ মনে হচ্ছে আবার একটা পরিবার পেয়েছি। মীর শাহে আলম আমার ছেলের মতোই।”

এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্য দোয়া করেন।

ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে গুলিতে নিহত হন বগুড়ার শিবগঞ্জের পঞ্চদাশ গ্রামের রিকশাচালক রনি প্রামাণিক। সে সময়ে অসুস্থ ছেলের ওষুধ কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং ২১ জুলাই জানাজা শেষে দাফন করা হয়।