• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশ–পাকিস্তান ২ দেশই দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে আগ্রহী

প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ৩:৪৬
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ৩:৪৬

বাংলাদেশ–পাকিস্তান ২ দেশই দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে আগ্রহী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা।

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জেনারেল মির্জা বাংলাদেশের সাথে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে বন্ধনকে গুরুত্ব দিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরকে সহায়তা করবে।

তিনি জানান, করাচি–চট্টগ্রাম নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে। পাশাপাশি ঢাকা–করাচি আকাশপথও শিগগিরই চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সাথে ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপব্যবহার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্য এখন বৈশ্বিক সমস্যা। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বিশৃঙ্খলা ছড়ানোর হাতিয়ার হিসেবে। এই বিপদ মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।