• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

অভিনেত্রী জাহ্নবী’র বক্তব্য নিয়ে তোলপাড় বলিউড

প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৩:০৬
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৩:০৬

9658742 7

অভিনেত্রী জাহ্নবী’র বক্তব্য নিয়ে তোলপাড় বলিউড

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী।’ বক্স অফিসে এই ছবি আশানুরূপ ফল না করলেও পর্দায় জাহ্নবী-বরুণের রসায়ন বেশ প্রশংসিত হয়েছে। এসবের মাঝেই অভিনেত্রীর বক্তব্য নিয়ে তোলপাড় বলিউড। জাহ্নবী বলেছেন, অভিনেত্রী হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত হতে গেলে পুরুষ অভিনেতাদের অহংকার মোকাবিলা করা জানতে হবে। সম্প্রতি জাহ্নবী এসেছিলেন টুইঙ্কেল খান্না এবং কাজলের শোয়ে। সেখানেই এমন মন্তব্য করেন শ্রীদেবীকন্যা। এখানেই শেষ নয়। জাহ্নবী আরও বলেন, আমি বোকা সেজে থাকি। তাতে আর যাই হোক, অন্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার ভয় থাকে না। শ্রীদেবী-বনি কাপুরের কন্যা জাহ্নবী। তিনি যে স্টারকিড, তাতে কোনো সন্দেহ নেই। তারকা সন্তান হয়েও কি বলিউডে কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে? উত্তরে জাহ্নবী মেল ইগো সামলানোর প্রসঙ্গ উত্থাপন করেন। বলেন, আমি যেহেতু তারকা বাবা-মায়ের সন্তান, ফলে বলিউডে বিশেষ সুবিধা পেয়েছি। ফলে আমি যা বলতে চাই, সেটা প্রকাশ্যে বলতে পারি। আড়ালে-ইশারায় বোঝাতে হয় না। তবে সকলের এমন সুযোগ নেই। এ ছাড়া আমি মাঝেমাঝে বোকা হওয়ার ভান করেও থাকি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কাউকে আঘাত না করে কি নিজের বক্তব্য তুলে ধরতে হয়, সেটা শিখতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com