জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট আয়োজনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট আয়োজন এবং একই সঙ্গে অবিলম্বে আদেশ জারি করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে।
তিনি আরও জানান, আজকের মধ্যে সেই সুপারিশের বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করা হবে, যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। সুপারিশমালায় সংবিধান সংক্রান্ত মোট ৪৮টি পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, কোন সুপারিশগুলো অধ্যাদেশের মাধ্যমে এবং কোনগুলো আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, তা আলাদা করে তুলে ধরা হয়েছে।

