• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

হাজার কোটি টাকার দুটি তহবিল গঠনের প্রস্তাব ঢাবি কোষাধ্যক্ষের

প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৫:১৭
আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৫:১৭

হাজার কোটি টাকার দুটি তহবিল গঠনের প্রস্তাব ঢাবি কোষাধ্যক্ষের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে এবং আন্তর্জাতিক মানের গবেষণাকে উৎসাহিত করতে এক হাজার কোটি টাকার দুটি অনুদান তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন প্রস্তাবনা কমিটি নবম পে-কমিশনের নিকট এ প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রস্তাবে গবেষণা অনুদান, অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক বৃত্তি, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন খাতে আনুপাতিক অনুদান বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ও দায়িত্ব বিবেচনায় যৌক্তিক বেতন-ভাতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে প্রস্তাবে বলা হয়েছে– প্রভাষকদের জন্য ২ লাখ টাকা, সহকারী অধ্যাপকদের জন্য ৩ লাখ টাকা, সহযোগী অধ্যাপকদের জন্য ৫ লাখ টাকা এবং অধ্যাপকদের জন্য ১০ লাখ টাকা হারে গবেষণা অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে নির্ধারিত সময়ে প্রকাশনা না হলে গৃহীত অগ্রিম অর্থ ফেরত দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবনা কমিটির দাবি, বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, প্রস্তাবিত অনুদান বাস্তবায়িত হলে মেধাবীদের বিশ্ববিদ্যালয়মুখী করা সহজ হবে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এটি সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে প্রস্তাবনা কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব ড. শাফি মো. মোস্তফা এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com