• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শাপলা কলি’ মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১১:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১১:০৭

শাপলা কলি’ মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শাপলা প্রতীক চেয়ে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এটি এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা বলেও মন্তব্য করেন এই নেত্রী।

সামান্তা বলেন, ‘শাপলার কলি দেয়া গেলে শাপলাও দেয়া সম্ভব। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা ফের প্রশ্নবিদ্ধ হলো।’ এমনকি ইসি বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন এনসিপির এ নেত্রী। বলেন, এমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে শাপলা কলিকে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে ইসি। মূলত, নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করেই এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।