• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন

বিএনপির হেভিওয়েটদের যারা টিকিট মিস করলেন

প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ১০:৩১
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ১০:৩১

বিএনপির হেভিওয়েটদের যারা টিকিট মিস করলেন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তবে এর মধ্যে এমন অনেকেই বাদ পড়েছেন যাদের মনোনয়ন প্রায় নিশ্চিত ছিল।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম পড়ে শোনান মির্জা ফখরুল।

বাদ পড়াদের মধ্যে রয়েছেন:

রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুজ্জামান রিপন, আসলাম চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এম ফজলুল হক, আব্দুস সালাম, হাবিবুন নবী সোহেল, রুমিন ফারহানা, সুলতান সালাহ উদ্দিন টুকু, নাজিম উদ্দিন আলম, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সৈয়দ শাহীন শওকত, এবং কাদের গনি চৌধুরী।

আর সৌভাগ্যবান টিকিটপ্রাপ্তদের মধ্যে আছেন ওসমান ফারুক, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ফজলুর রহমান, সাইফুল আলম নীরব।