জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরেন এবং দুঃখ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আমি দুঃখ প্রকাশ করছি। ভিড়ের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে। আমি উনাকে খুব ভালোবাসি। উনি সিনিয়র লোক, এরকম ঘটনা ঘটানো ঠিক হয়নি। যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত।
এসময় সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সালাম সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো। ওনি বিএনপি নেতা, আমার পরিবারও বিএনপি’র। আমাদের অপজিশন যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। সালাম ভাই আমাদেরই লোক। ওনার সম্মান আমার সম্মান। আমি এতে মনে কিছু রাখি নাই।













