• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ইশরাকের নমিনেশন নিয়ে যা বললেন হবু স্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৪:৪৯
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৪:৪৯

ইশরাকের নমিনেশন নিয়ে যা বললেন হবু স্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তালিকা অনুযায়ী, ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই খবর নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কৃতজ্ঞতা জানান ইশরাকের হবু স্ত্রী নুসরাত খান।

এক ফেসবুক স্ট্যাটাসে নুসরাত খান লিখেছেন, আমি ঢাকা-৬ তথা বাংলাদেশের সকল জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যারা ইশরাকের প্রতি অগাধ ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন। সর্বশক্তিমান আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা)-এর অশেষ রহমতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ নির্বাচনি আসন হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আলহামদুলিল্লাহ।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, ইশরাক একজন সৎ, সাহসী, জ্ঞানী ও মর্যাদাবান মানুষ। জনগণের অব্যাহত দোয়া ও সমর্থন নিয়ে তিনি দৃঢ়তা ও অঙ্গীকারের সঙ্গে সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ। আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা) তাকে প্রজ্ঞা, দিকনির্দেশনা ও সাফল্য দান করুন, যেন তিনি জাতির সেবায় এই মহৎ যাত্রায় সফল হতে পারেন।