• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফরিদপুরে ৩টি আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণায় আনন্দের জোয়ার

প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৩:২৮
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৩:২৮

ফরিদপুরে ৩টি আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণায় আনন্দের জোয়ার

ফরিদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ফরিদপুরে তিনটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় দলের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণার পর থেকে শহর জুড়ে চলছে আনন্দ উদ্‌যাপন। তবে এ সময় মিষ্টি বা ফুলের ব্যবহার নেতাদের পক্ষ থেকে নিষেধ করা হয়।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সোমবার ফরিদপুরে নিজ বাড়িতে এসে পৌঁছান ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীদের বাঁধভাঙা জোয়ার শুরু হয়। এ সময় তিনি তার প্রয়াত পিতা, বিএনপির ভাইস চেয়ারম্যান‌ ও বিএনপির পাঁচবারের সংসদ সদস্য ও প্রভাবশালী মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারত করেন। পরে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় আমি গভীরভাবে কৃতজ্ঞ ও আনন্দিত। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব নীতি-নির্ধারককে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি, এই মনোনয়ন শুধু আমার একার জন্য নয়, এটি আমার নির্বাচনি এলাকার সব নেতাকর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

এদিকে ফরিদপুর-২ আসনে ‌শামা ওবায়েদ ইসলাম রিংকু ‌এবং ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ দুটি আসনেও নেতাকর্মীরা আনন্দ উদ্‌যাপন করছেন। তবে ফরিদপুর-১ আসনের মনোনয়ন এখনও ঘোষণা করা হয়নি।

প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব নীতি-নির্ধারককে তাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানান এবং সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com