• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের প্রস্তুতি সভা

প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৫:০৫
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৫:০৫

সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের প্রস্তুতি সভা

নাটোর প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

আগামী শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে নাটোরের সিংড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার (৪রা নভেম্বর) দুপুর ১টায় সিংড়া পৌর কনফারেন্স রুমে উপজেলা মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এছাড়াও উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল আলিম খাজা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন প্রমুখ।