• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি যুক্তরাজ্য বিএনপির গভীর কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৪:০১
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৪:০১

খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি যুক্তরাজ্য বিএনপির গভীর কৃতজ্ঞতা প্রকাশ

বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালিক সিলেট-৩ নির্বাচনী এলাকা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকা এবং যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

আজ এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান প্রবাসী নেতৃবৃন্দকে আসন্ন নির্বাচনে মূল্যায়ন করায় বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে নেতৃদয় আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ দিনের লড়াই-সংগ্রামে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ প্রবাসীদের সাথে নিয়ে যেভাবে অগ্রণী ভুমিকা পালন করেছে ঠিক তেমনিভাবে আসন্ন সংসদ নির্বাচনেও ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ এলাকায় দলীয় ও জোটের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিতের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার বাস্তবায়ন করবে।