• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের ক্ষোভ

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৩:৩৬
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৩:৩৬

9658742 2 4

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের ক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ৬৩টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। এর মধ্যে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত আসন হলো ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন)।

এই প্রসঙ্গে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) রাত ১টা ৩ মিনিটে দেওয়া পোস্টে তিনি বলেন,

“বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহু গুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে মনোনয়ন না দিয়ে দলটি তার প্রতি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।”

হিরো আলম আরও লিখেছেন, “আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com