• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

এম এ মালিক এবং কয়ছরকে মনোনয়নের জন্য যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৩:১৩
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৩:১৩

এম এ মালিক এবং কয়ছরকে মনোনয়নের জন্য যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি,বিএনপি চেরপোসনের উপদেষ্টা,সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এম এ মালিক এবং সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ- সুনামগঞ্জ ৩ আসনের নমিনেশন প্রাপ্ত ধানের শীষের এর এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত ৩রা নভেম্বার (সোমবার) যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে যুক্তরাজ্য-ভিত্তিক এই প্রবাসী বিজ্ঞ নেতাদের বিশেষ অভিনন্দন জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন।একই সাথে, তারা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই প্রবাসী নেতাদের মনোনয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য।

যুক্তরাজ্য বিএনপি নেতা আমিনুর রহমান আকরামের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর ব্যবস্থাপনায় হোয়াইটচ্যাপেল জাইমা পাঠাগারে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার “জাসাস”এর সহ-সভাপতি,বাংলাদেশী বিশিষ্ট কণ্ঠ শিল্পী রিজিয়া পারভীন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম. আব্দুল মুকিত, আবেদ রাজা, আকতার হোসেন টুটুল, যুগ্ন সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ সাধারণ সম্পাদক সালেহ আহমেদ জিলান, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, বিএনপির নেতা সোহেল আহমেদ সাদিক. যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন. জুয়েল আহমেদ. যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, সহ প্রবাসী বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদ, সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ -সভাপতি শরীফ বাবু ভূঁইয়া, এমদাদ হোসেন খান. এডভোকেট নুর উদ্দিন. লন্ডন মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক ফয়সাল আহমেদ, মোমিত আহমেদ. জাহাঙ্গীর হোসেন. মাহবুব খান নোমান. কফিল হায়দার. আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েল,কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, সামছুল ইসলাম,আল মামুন,রোমেল আহমেদ. কামরুল ইসলাম, ইকবাল এইচ সুমন-সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক
সেন্ট্রাল লন্ডন যুবদল,যুবদল নেতা রকিব আলী,সাহেদুল হাসান,শাকিল আহমেদ,শেখ কামাল উদ্দিন তারেক,জাবেদ আহমেদ,আব্দুস সামাদ রাজ,লিমন আহমেদ,লন্ডন বিএনপির নেতা শেরওয়ান আলী, হালিমুল ইসলাম হালিম, ইফতেখার হোসেন চৌধুরী সাকি, এমদাদ হোসেন, জয় ইসলাম, মোঃ গালিব আল শোয়ইব. ইস্ট লন্ডন বিএনপির সহ সাধারণ সম্পাদক মান্না চৌধুরী,কামরুজ্জামান চৌধুরী ও অন্যান্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com