• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকে-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৪:৫১
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৪:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকে-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকে-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) লন্ডনের রিজেন্টস লেক, লন্ডন ই৩ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান।

সারা ইংল্যান্ডজুড়ে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনুষ্ঠানস্থলটিকে যেনো একটুকরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিণত করেন। প্রাক্তনদের মাঝে ছিলো আনন্দ, স্মৃতিচারণা ও প্রজন্মের উষ্ণ সংযোগের এক প্রাণবন্ত পরিবেশ।

সভায় নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার লক্ষ্যে ফান্ড সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট ১৮ লাখ টাকা সমপরিমাণ ফান্ড সংগ্রহ করা হয়েছে, যা আগামী জানুয়ারিতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

প্রাক্তন শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের উত্তরসূরিদের পাশে দাঁড়াতে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে আগামীর কর্মপরিকল্পনা ও সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।