• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমার বক্তব্যকে বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করেছে কিছু গণমাধ্যম: ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:৫৩
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:৫৩

আমার বক্তব্যকে বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করেছে কিছু গণমাধ্যম: ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর একটি বক্তব্যকে বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করেছে কিছু গণমাধ্যম, যা অত্যন্ত দুঃখজনক।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় ওই বক্তব্য দেন বিএনপি মহাসচিব।

বিএনপির সহ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজকের সভায় আমার বক্তব্যে আমি পরিষ্কারভাবে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানীমূলক মামলা করতে চাই না। আমি আরও বলেছি, এই ইউনিয়নে যদি হয়রানীমূলক কোনো মামলা থাকে, তাহলে আমরা তা তুলে নেবো।

তিনি আরও জানান, তাঁর বক্তব্যে কোথাও তিনি দেশব্যাপী মামলা দায়ের বা মামলা প্রত্যাহারের বিষয়ে কোনো মন্তব্য করেননি। অথচ বিভিন্ন গণমাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করে প্রকাশ করেছে, যা সত্য নয় এবং বিভ্রান্তিকর।

বিএনপি মহাসচিব বলেন, আমি দেশবাসী ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি—গণমাধ্যমে প্রকাশিত ভুল ও বিকৃত বক্তব্যে বিভ্রান্ত হবেন না।