• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

গণতান্ত্রিক দলে মতভেদ, আপত্তি, প্রশ্ন এগুলো দুর্বলতা নয়, বরং শক্তি

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ২:০৬
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ২:০৬

গণতান্ত্রিক দলে মতভেদ, আপত্তি, প্রশ্ন এগুলো দুর্বলতা নয়, বরং শক্তি

মাসউদা আফরোজ হক শুচি

বিএনপি গণতান্ত্রিক দল, কেউ যদি কোনো সিদ্ধান্তের পুনঃবিবেচনা চায়, সেটাকে অপরাধ বলা যায় না। গণতান্ত্রিক দলে মতভেদ, আপত্তি, প্রশ্ন — এগুলো দুর্বলতা নয়, বরং শক্তি।
একটা তুলনা দিই, আদালতের কোনো রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, সেটা আদালতের অসম্মান নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ; ঠিক তেমনি, দলীয় সিদ্ধান্তের পুনঃবিবেচনার দাবি মানে নেতৃত্বকে অবমাননা নয়, বরং সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া।
জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত - গণতন্ত্র মানে আলোচনা, মতবিনিময়, এবং ভিন্ন মতের প্রতি সম্মান।


মনোনয়ন “অবৈধ” বলা যেমন বাড়াবাড়ি, তেমনি “চূড়ান্ত” বলাও অগণতান্ত্রিক। সবচেয়ে সঠিক অবস্থান হচ্ছে — দলীয় সিদ্ধান্তে স্বচ্ছতা, অংশগ্রহণ, এবং ন্যায়বিচারের দাবি জানানো।
শেষ পর্যন্ত মনে রাখতে হবে — যে দলে আপিল করার সুযোগ থাকে, সেই দলই আসলে গণতান্ত্রিক। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী । দল সঠিক সময়ে , সঠিক মূল্যায়ন নিশ্চিত করবেন ইনশাআল্লাহ ।
মাসউদা আফরোজ হক শুচি এর ফেইবুক থেকে