• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জয় বাংলা’ বলা অপরাধ হলে আমাকে গ্রেপ্তার করুন : কাদের সিদ্দিকী

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১২:৩৪
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১২:৩৪

জয় বাংলা’ বলা অপরাধ হলে আমাকে গ্রেপ্তার করুন : কাদের সিদ্দিকী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘সরকার বাহাদুররা বলে গেলাম, ‘জয় বাংলা’ বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করুন। আমি যেখানে দাঁড়াব, সেখানেই বলব—আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই।’

সোমবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য, এখান থেকে কেউ সরাতে পারবে না।

বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর উপজেলার সভাপতি আব্দুস ছবুর খান, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com