• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নারীদের পাঁচ কর্মঘণ্টায় কোন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে ভর্তুকি দেবে সরকার

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ২:২৫
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ২:২৫

নারীদের পাঁচ কর্মঘণ্টায় কোন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে ভর্তুকি দেবে সরকার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য দৈনিক পাঁচ কর্মঘণ্টা বাস্তবায়ন করা হবে। তবে এতে কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে করলে সরকার তাদের প্রয়োজনীয় ভর্তুকি দেবে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা–১৫ আসনের জামায়াত সমর্থক গোষ্ঠীর আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

নারীদের কর্মঘণ্টা নিয়ে সমালোচনার জবাবে জামায়াত আমির বলেন, “পর্যাপ্ত বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সমাজে যে ঘুণে ধরা অন্যায়–অবিচার রয়েছে, সেটার আমূল পরিবর্তন করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে সমস্যা সমাধানে জনগণকে টাকা খরচ করে নেতাদের কাছে যেতে হবে না, বরং জামায়াত নিজেরা মানুষের কাছে যাবে।”

ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও সমাজব্যবস্থাকে ন্যায়ের পথে ফিরিয়ে আনার জন্য জামায়াত পরিকল্পিতভাবে কাজ করছে। তিনি দাবি করেন, জামায়াতের প্রতিশ্রুতি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়; বাস্তবে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়াই তাদের মূল উদ্দেশ্য।

সমাবেশে তিনি আরও বলেন, “আমরা এমন এক সমাজ চাই যেখানে নারী তার পরিবার ও কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে পারে, আর সরকার থাকবে জনগণের সেবক হিসেবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. শফিকুর রহমানের এই বক্তব্য জামায়াতের নির্বাচনী অঙ্গীকারে নতুন মাত্রা যোগ করেছে।