• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

‎ময়মনসিংহ ছাত্রলীগের সক্রিয় সদস্য সুজাউদ্দিন সুজন আটক

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১:৫৯
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১:৫৯

‎ময়মনসিংহ ছাত্রলীগের সক্রিয় সদস্য সুজাউদ্দিন সুজন আটক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
ফাইল ছবি
আজ (১০ নভেম্বর সোমবার) সন্ধ্যায় ময়মনসিংহ বড়বাজার এলাকা থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য সুজা উদ্দিন সুজন কে আটক করেছে ১নং ফাঁড়ির পুলিশ।

‎

‎সুজাউদ্দিন সুজন ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকার শাহাব উদ্দিনের ছেলে । সে গোপনে গোপনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের অর্থের যোগান দিতো বলে জানায় ১নং ফাড়ি ইনচার্জ । পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ফাঁড়ি পুলিশ।

‎

‎আটকের সত্যতা নিশ্চিত করেন ১নং ফাঁড়ি ইনচার্জ কমর উদ্দিন বলেন, আটক সুজা উদ্দিন সুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং অর্থ যোগানদাতা।