• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র নতুন কার্যালয় উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:২৭
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:২৭

লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র নতুন কার্যালয় উদ্বোধন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত ৯ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা এবং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোখলেসুর রহমান চৌধুরী ফিতা কেটে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি ব্রিটেনের বিভিন্ন কাউন্সিলের জনপ্রতিনিধি, সাবেক মেয়র, স্পিকার, কাউন্সিলর, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এই আয়োজনে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ব্রিটেনের মূলধারার রাজনৈতিক নেতারা যুক্তরাজ্যে সকল গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাপাড়া খ্যাত অলগেইটে অবস্থিত এই নতুন কার্যালয়টি ক্লাবের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হবে। ক্লাব কর্মকর্তারা জানান, কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রেস কনফারেন্স, সেমিনার এবং বুদ্ধিভিত্তিক অনুষ্ঠানের জন্য ক্লাবের হলরুম ব্যবহার করা হবে, যা কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ডেগেনহামের সাবেক মেয়র ও গ্রীন পার্টির নেতা মঈন কাদেরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ও লেবার পার্টির অন্যতম নেতা আহবাব হোসেন এবং খালিস উদ্দিন আহমেদ, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সুয়েজ মিয়া, শফিকুল ইসলাম রিবলু, হাসনাত চৌধুরী, মুরাদ চৌধুরী, টুম্মা তরফদার।

বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট শাকির হোসাইন এবং জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, আইটি সেক্রেটারি রাজিব হাসান, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী এবং সদস্য যথাক্রমে শায়েক এম রহমান, আহমেদ সাদিক, শাহিদুর রহমান, রাকেশ রহমান, মারুফ গিয়াস বাপ্পি, দেওয়ান বেলাল আহমেদ চৌধুরী, ফারিয়া আক্তার সুমি, লাভলী বেগম, সুস্মিতা জেবিন, আমিনুল হাসান, শেখ মাজহারুল ইসলাম সোহান উপস্থিত ছিলেন।

এই নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির সেবা ও গণমাধ্যমকর্মীদের মিলনমেলা হিসেবে একটি নতুন দিগন্তের সূচনা করল।