• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনের আগে গণভোট, আসছে জামায়াতের নতুন সিদ্ধান্ত: ডা. তাহের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ১১:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ১১:৫৩

নির্বাচনের আগে গণভোট, আসছে জামায়াতের নতুন সিদ্ধান্ত: ডা. তাহের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে, এখনেও এই সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে।