• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৬:২৪
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৬:২৪

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। উপদেষ্টার পদমর্যাদায় তিনি এই দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাকে নিয়ে নয়জন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারে এ দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতনভাতা ও সুযোগ সুবিধা পাবেন বলে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং পরে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলী রীয়াজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি করা হয়। গত অক্টোবরে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে, যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে।