• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না : ডা. জাহিদ

প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৬:২১
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৬:২১

বিএনপি কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না : ডা. জাহিদ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পাশে থাকে। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বেগম খালেদা জিয়াও সারা বাংলাদেশ ঘুরে নেতৃত্ব দিয়েছেন।

বিএনপি কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না। অথবা ভয়ে আত্মসমর্পণ করে না।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরে তিনি জেলার বিরামপুর, হিলি ও ঘোড়াঘাটে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণের উদ্বোধন করেন।

প্রথম পর্যায়ে চার উপজেলায় লক্ষাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা, বগুড়া, রংপুর ও দিনাজপুরের প্রায় ২০০ জন চিকিৎসক চার উপজেলায় এই চিকিৎসাসেবা প্রদান করছেন।