• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৮:১১
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৮:১১

9600014

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি
ফাইল ছবি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তার শ্যালক নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন।

বিএনপি নেতা হিরন আরও জানান, শনিবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর বাসায় পেটে গ্যাসের কারণে শরীরে হার্ট রিডিং বেড়ে মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে মাইজদী প্রাইম হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মোহাম্মদ শাহজাহানের শরীরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। কিছুক্ষণ পর তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। বর্তমানে তিনি ভালো আছেন।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর আলো বলেন, আমরা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছি। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com