• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

রিজিয়া পারভীনকে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম,যুক্তরাজ্যের পক্ষে উষ্ণ অভ্যর্থনা

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৮:০৩
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৮:০৩

রিজিয়া পারভীনকে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম,যুক্তরাজ্যের পক্ষে উষ্ণ অভ্যর্থনা

বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন “জাসাস”এর সহ-সভাপতি,প্রখ্যাত বাংলাদেশী কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন,
৩রা নভেম্বর লন্ডনের হোয়াইটচ্যাপেলের জাইমা পাঠাগারে জনতার আওয়াজের বিশেষ প্রতিনিধি ইয়াসমিন আক্তারের সাথে একটি সাক্ষাৎকারে অংশ নেন।সে সময় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের পক্ষ থেকে রিজিয়া পারভীনকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী ইকবাল এইচ সুমন এবং প্রতিষ্ঠাতা সমন্বয়কারী ইয়াসমিন আক্তার।

সাক্ষাৎকার অংশবিশেষ:
বাংলাদেশ নির্বাচন:সম্পর্কে রিজিয়া পারভীন একান্ত এ সাক্ষাৎকারে জানান,আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচী নিশ্চিত কিনা এমন প্রশ্নের জবাবে রিজিয়া পারভীন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ, নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে এবং সকলেই ধানের শীষে ভোট দেবেন এবং আমরা জয়ী হব।”

তিনি বলেন, “আমরা জাসাসের পক্ষ থেকে জনগণের দরপ্রান্তে যাবো। আমি ব্যক্তিগতভাবে এর জন্য কাজ করবো।গানের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করব। একপর্যায়ে দল থেকে মনোনীত সকল পার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।”

তিনি আরো বলেন,আমরা সবার জন্য কাজ করবো।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমি আমার দায়িত্ব পালন করব।গত কয়েকদিন ধরে দেশের বাইরে নিউয়ার্কে থাকার পর,আমি এখন দলের হয়ে কাজ শুরু করার জন্য দেশে ফিরে যাচ্ছি।অবশেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে একটি দলীয় গান পরিবেশন করেন