• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে: অ্যাড. এমরান

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৪:৪৫
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৪:৪৫

শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে: অ্যাড. এমরান

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী শাসনামলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তা পুনরুদ্ধার করা হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি- বিজয়ী হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবো।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র উদ্যোগে ঢাকাদক্ষিণ বালিকা স্কুল এন্ড কলেজে আয়োজিত ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতির মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে। আমি বিজয়ী হলে এ ক্ষেত্রে তোমাদের সব ধরনের সহযোগিতা করবো।

মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র সভাপতি আজমল হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আবু তাহের ও সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র সহসভাপতি সুহৃদ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক জয়নাল আবেদীন, জেলা যুবদলের সহ-মৎসবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নিজামুল কাদির লিপন, ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র যুগ্ম-সম্পাদক আবুল হাসনাত আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, অর্থসম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।