• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে গণমিছিল

প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ১১:২৮
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ১১:২৮

96587423

সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে গণমিছিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে জামালগঞ্জে গণমিছিল করেছে সাধারণ মানুষ।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে সাচনা বাজারে সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত এ গণমিছিলে হাজারো লোক অংশ নেন।

‘তারেক রহমানের সালাম নিন- ধানের শীষে ভোট দিন’, ‘মাহবুবুর রহমানের সালাম নিন- ধানের শীষে ভোট দিন’, ‘রাজপথের মাহবুব ভাই- আমরা তোমায় ভুলিনি’- এমন সব স্লোগানে মুখর ছিল পুরো সাচনা বাজার এলাকা।

মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান এবং জামালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তালহা প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর জেল–জুলুম ও নির্যাতনের পরও আন্দোলনের প্রথম সারিতে ছিলেন মাহবুবুর রহমান। তিনি সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা হাওরাঞ্চলের সাধারণ মানুষ ও নারীদের কাছে পৌঁছে দিয়েছেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে বাম কানের পর্দা হারালেও তিনি রাজপথ ছাড়েননি।

বক্তারা আরও বলেন, ‘সুনামগঞ্জ–১ আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত।’

পাশাপাশি তাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। প্রাথমিক মনোনয়ন না পেলেও তাকে মনোনয়নে মূল্যায়নের দাবিতে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর কর্মসূচি অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com