জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিন (১৭ নভেম্বর) রাজশাহীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইনে আওয়ামী লীগ শাটডাউনের ঘোষণা দিলেও নগরীতে এর কোনো ছাপ দেখা যায়নি।
ভোর থেকেই রাজশাহী শহর ও জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও বিশেষ টহলদার ইউনিট মোতায়েন রয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হচ্ছে। গতরাতে বিশেষ অভিযান চালিয়ে ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম জানিয়েছেন, শাটডাউন জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। যানবাহন চলাচল, অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।













