• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:২৪
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:২৪

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাস ভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিষয়টি নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমন একটা তথ্য আমরা পেয়েছি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যদিও এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি। ‎