জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৭ নভেম্বর) ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার বাসায় হামলা নিয়ে আতঙ্কিত নই। বরং বিভিন্ন জায়গায় আগুন লাগছে, প্রাণহানি ঘটছে— সেটাই আমাদের উদ্বেগ।’
তিনি অভিযোগ করেন, রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।
রিজওয়ানা বলেন, ‘অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত আছে। ওরা যা চেষ্টা করেছে, সেই পর্যায়ে যেতে পারবে না।’
এর আগে রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে তার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

