• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ১১:২৮
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ১১:২৮

ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গভীররাতে দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ২ টার দিকে নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খাঁন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ মিজানুরের কলাবাগান থেকে ৬৫০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।
পরবর্তী রাত ২ টা ২০ মিনিটের দিকে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪/এম হতে ১৫০ গজ অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে অভিযান চালান হাবিলদার মোঃ কামরুল হাসান। এসময় আনু হালদারের মরিচ ক্ষেতের মধ্যে লুকানো ৭৬০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়। উভয় ক্ষেত্রেই কোনো আসামিকে আটক করতে না পারলেও মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা করা হয়েছে বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com