• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সাতক্ষীরায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ, পথে শুয়ে প্রতিবাদ

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৩:৫৪
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৩:৫৪

সাতক্ষীরায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ, পথে শুয়ে প্রতিবাদ

সাতক্ষীরা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আলিম চেয়ারম্যানের সমর্থকরা। এসময় চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থনে নারী-পুরুষরা সড়কে শুয়ে পড়ে প্রতিবাদ করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত টানা দুই ঘন্টা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিলবজার এলাকায় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, ইউপি সদস্য ও বিএনপি নেতা তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আলিম চেয়ারম্যানের সমর্থকরা। চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থনে নারী-পুরুষরা সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভে বক্তারা আব্দুল আলিম চেয়ারম্যানের মনোনয়নের দাবীতে স্লোগান দেন। নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যখনই হামলার মামলার স্বিকার হয়েছে, তখনই আলিম চেয়ারম্যান তাদের পাশে দাঁড়িয়েছেন। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তাই এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি তিনি।

মনোনয়ন না দিলে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা করার অঙ্গিকার করেছেন আলিম চেয়ারম্যানের সমর্থকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম প্রমুখ।