• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

হাসিনা-কামালের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৩:৩১
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৩:৩১

হাসিনা-কামালের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, জুলাই গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশের পর তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি বাহারুল আলম এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিও শুরু হয়েছে।

উল্লেখ্য, ১৭ ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলান শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থেকে ফাঁসির আদেশ দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়।