• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে: সজীব ওয়াজেদ জয়

প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৬:১২
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৬:১২

ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে: সজীব ওয়াজেদ জয়

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, আমার মায়ের জীবন বাঁচিয়েছে ভারত।

বুধবার (১৯ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, অন্তর্বর্তী সরকারের পুরো আইনি প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ। বিচার শুরু হওয়ার আগেই ১৭ জন বিচারককে বরখাস্ত করা হয়েছে, সংসদ অনুমোদন ছাড়াই আইন সংশোধন করা হয়েছে এবং শেখ হাসিনার আইনজীবীদের আদালতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

জয় আরও বলেন, “যথাযথ বিচার না থাকলে কোনো দেশই কাউকে প্রত্যর্পণ করবে না। আমি আশঙ্কা করছি, জঙ্গিরা সুযোগ পেলেই আমার মাকে হত্যা করতে পারে।”

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তিনি কৃতজ্ঞ।

জয়ের দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব সন্ত্রাসী মুক্তি পেয়েছে, তারা এখন সক্রিয় হয়ে উঠেছে। লস্কর-ই-তৈয়াবা বাংলাদেশে কর্মকাণ্ড চালাচ্ছে এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহে যুক্ত রয়েছে।

এ ছাড়া, তিনি বলেন, যুক্তরাষ্ট্রও বাংলাদেশে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ ও ইসলামবাদের উত্থান নিয়ে উদ্বিগ্ন।