• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি: রাশেদ প্রধান

প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৩:৪২
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৩:৪২

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি ছিলেন মেজর এম এ জলিল। তাঁর অপরাধ ছিল ভারতের শোষণমূলক কার্যক্রমে বাধা দেওয়া। রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের বীর উত্তম খেতাব দেওয়া হয়েছে, তবে মেজর জলিলকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মেজর জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব মন্তব্য করেন। রাশেদ প্রধান আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্থির অবস্থান গ্রহণ করায় মুজিব সরকার মেজর জলিলকে বঞ্চিত করেছিল এবং পরবর্তীকালে কোনো সরকারও তাকে সম্মান দেয়নি।

তিনি জাগপা নেতাদের সঙ্গে মিলিত হয়ে দাবি করেন, ভবিষ্যতে ভারতের প্রতি নতজানু হওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে এবং মেজর জলিলের প্রতিবাদী কণ্ঠস্বরকে সকলকে গ্রহণ করতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি মনোয়ার হোসেন এবং ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়া প্রমুখ।