• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করা বিশ্বাসঘাতকতা: আমিনুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৯:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৯:৫৯

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করা বিশ্বাসঘাতকতা: আমিনুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করা বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রূপনগরে ঢাকা–১৬ ও ১৪ আসনের মনোনীত প্রার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মসজিদে গিয়ে ধর্মের নামে রাজনীতি করা, মিথ্যাচার ছড়ানো ও প্রোপাগান্ডা চালানো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। এরা গুপ্ত সংগঠনের মতো কাজ করে, যাদের কোনো সক্ষমতা নেই।

১৯৭১ সালের উদাহরণ টেনে তিনি বলেন, “রাজাকাররা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা–বোনের সম্মানহানি করেছে। সেই ধারার অনুসারীরা আজও সক্রিয়। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ করে তিনি আরও বলেন, “যারা পিআর ও গণভোট নিয়ে কান্নাকাটি করছে, যারা ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করছে তাদের থেকে সাবধান হতে হবে। ধর্মকে বেচাকেনা করলে ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।”

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, আইনের শাসনসহ মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানবিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।”

রূপনগর থানার ৭ নং আঞ্চলিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা–১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু, জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার আলোচিত শহিদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, হুমায়ুন কবির রওশান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com