• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শেখ হাসিনার রায় ঘিরে বিচারক-প্রসিকিউটরদের হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৬:২২
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৬:২২

শেখ হাসিনার রায় ঘিরে বিচারক-প্রসিকিউটরদের হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় মো. শরীফ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হুমকিদাতা চারজনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার শরীফ ভোলার লালমোহন থানার ২ নম্বর ওয়ার্ডের সাতআনি এলাকার বাসিন্দা।