• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

হাতিয়ায় বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৬:২৭
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৬:২৭

হাতিয়ায় বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
নোয়াখালী হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমকে হাত তুলে সমর্থন জানিয়েছেন সনাতন ধর্মালম্বীরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে নবান্ন উৎসবে এ সমর্থন জানান তারা।

অনুষ্ঠানের এক পর্যায়ে মন্দিরের সভাপতি ধনেশ্বর চন্দ্রদাস তার বক্তব্যে শেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য হাত তুলে দেখাতে বলেন। সঙ্গে সঙ্গে সবাই দুই হাত তুলে সমর্থন জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়া থেকে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম। শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি ধনেশ্বর চন্দ্রদাস, সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র দাস, পুরহীত বিন্দা সাধু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রিপন দন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ সদস্য সচির আইয়ুব চৌধুরীসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নোয়াখালী-৬ হাতিয়া থেকে ধানের শীষের মনোনয়ন পান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিন হাতিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও সভা সমাবেশ করছেন।

প্রতিদিনের মত আজ তিনি হিন্দু সম্প্রদায়ের আহ্বানে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে নবান্ন উৎসবে যোগ দেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষসহ প্রায় সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মাহবুবের রহমান শামীম বলেন, ৫ আগষ্টের পর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা ছিল আমাদের প্রধান দায়িত্ব। আশা করছি আমরা তা করতে পেরেছি। আগামী দিনগুলোতে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে কাটাতে চাই। এ জন্য সহনশীল পরিবেশ তৈরি করতে যা যা প্রয়োজন আমরা তা করব।

এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।