• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি’

প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৩:০৪
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৩:০৪

9633326 9

এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি’

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।

ভূমিকম্পের আকস্মিকতা ও তীব্রতা সারা দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।

দ্রুত রাস্তায় নেমে আসেন রাজধানীবাসী এবং দেশজুড়ে মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন।
এই কম্পনের ঢেউ এসে আছড়ে পড়ে দেশের তারকা অঙ্গনেও। সামাজিক মাধ্যমে তারকারা তাদের ভয়াবহ অভিজ্ঞতা, অনুভূতি এবং দেশবাসীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিনেতা চঞ্চল চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।

’
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার ভবনের একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় প্লাস্টার ভেঙে ফেটে পড়েছে। বোঝাই যাচ্ছে, এই চিত্রটি গায়ককেও ফেলেছে চরম আতঙ্কে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন।’

সামিরা খান মাহি লিখেছেন, ‘বাংলাদেশে একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সবাই সাবধানে থাকবেন।’
এরপর তিনি তার বাসার একটি সিসিটিভি ফুটেজ (ভূমিকম্পের মুহূর্তের) প্রকাশ করে আরো লিখেছেন, ‘মনে হচ্ছে আমার বিড়ালগুলো আগে থেকেই বুঝতে পারছিল, আল্লাহ মহান।’

সাদিয়া আয়মান লেখেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি, এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন।

আমিন।’
উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com