• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আবুল সরকারকে নিয়ে পালটা-পালটি কর্মসূচি, আহত ৪

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৭:৫৮
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৭:৫৮

আবুল সরকারকে নিয়ে পালটা-পালটি কর্মসূচি, আহত ৪

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগের মামলায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তিসহ বাউলদের ইসলামবিরোধী সব কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কারান্তরীণ বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা শহরের শহীদ স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে অবস্থান নিলে তৌহিদী জনতা ধাওয়া দেয়। এতে ৪ জন আহত হন।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

আহতরা হলেন- শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের আব্দুল আলীম (২৫), সিংগাইরের তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৯) ও হরিরামপুরের কামারঘোনা গ্রামের জহিরুল ইসলাম (৩২)। এছাড়া তৌহিদী জনতার সদর উপজেলার বরঙ্গাখোলা গ্রামের আব্দুল আলীম (২৭) নামের একজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এর আগে সকাল ৯টায় তৌহিদী জনতা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে সহস্রাধিক ওলামায়ে কেরাম বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। শহরের স্টেডিয়াম মোড় এলাকায় বাউল অনুসারীরা অবস্থানকালে তৌহিদী জনতার মিছিল থেকে শতাধিক জনতা বাউল শিল্পীদের উদ্দেশ্যে ধাওয়া দেয়। এ সময় তারা বিভিন্ন দিকে ছোটাছুটি করে এবং একপর্যায়ে কয়েকজন পুকুরের পানিতে নামেন। এই ধাওয়ায় তিন বাউল শিল্পী গুরুতর আহত হন।

তৌহিদি জনতার পক্ষে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগের মামলায় গ্রেফতারকৃত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শান্তিসহ বাউলদের ইসলামবিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন বলেন, তৌহিদি জনতার বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবেই শহরে প্রবেশ করছেন এ সময় হঠাৎ করেই মিছিলের ভেতর থেকে কিছু লোকজন বাউলদের উদ্দেশ্য করে ধাওয়া দেয়। মুহূর্তেই পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিন বাউল শিল্পী আহত হন। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এর আগে (১ নভেম্বর) মানিকগঞ্জ জেলার ঘিওরের জাবরা এলাকায় গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) তাকে আটক করে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ। এরপর মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি ধর্ম অবমাননার মামলা করেন। এ মামলায় (২৩ নভেম্বর) আদালতে জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com