• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিডা চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ২:১৭
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ২:১৭

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিডা চেয়ারম্যানের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী। আগামীকাল সোমবার সফর শেষে তিনি দেশে ফিরে যাবেন।

রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।