• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:৪৬
আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:৪৬

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সাক্ষাৎ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ভূটানের প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ব্যাবসা, ‘বাণিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভূটান বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করছে। আগামী দিনে বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে ভূটান।’